ব্যবহারের শর্তাবলী
আমাদের তথ্যকোষ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল সরকারের সেবা সংক্রান্ত হালনাগাদ তথ্য সরবরাহের একটি উদ্যোগ। এই তথ্যকোষটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প দ্বারা পরিচালিত। এই তথ্যকোষটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে, যা আপনি এই সাইটে প্রবেশ করা মাত্রই প্রযোজ্য হবে।

শর্তাবলী

১. এটুআই প্রকল্প তথ্যকোষের সাথে লিংককৃত অন্যান্য সাইটের কোনো তথ্যের জন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না।

২. এই তথ্যকোষের তথ্য এবং লিংককৃত তথ্যকোষের তথ্য ব্যবহার করার ফলে প্রত্যক্ষ্য বা অপ্রত্যক্ষভাবে কোনো ক্ষতির সম্মুখীন হলে তার জন্য কোনো দায়দায়িত্ব এই প্রকল্প গ্রহণ করবে না ।

৩. এই তথ্যকোষের কর্মকাণ্ডের কোনো ধরনের চলমানতার নিশ্চয়তা প্রদান করবে না ।

কপিরাইট

এই তথ্যকোষে যেসব কনটেন্ট, তথ্যাদি এবং ট্রেডমার্কস প্রদর্শিত হচ্ছে কিংবা এই তথ্যকোষের সাথে লিংককৃত অন্যান্য তথ্যকোষের সমস্ত তথ্যাদির কপিরাইট তাদের নিজস্ব এবং তা কপিরাইট আইন (সংশোধিত ২০০৫ সালে) এর মাধ্যমে সংরক্ষিত।